গ্রামবাসীর সংঘর্ষ
সিলেটে চার গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
সিলেট নগরীর একটি পথসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ছোড়া ঢিলে পুলিশসহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আশপাশের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে তেমুখি পয়েন্টে একটি পথসভায় কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের দুই দল কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ঘণ্টাখানেক পর উভয় পক্ষ আবারও এ বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে কিশোরদের পক্ষ নিয়ে কুমারগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে নাজিরের গাঁওয়ের লোকজন একাত্মতা প্রকাশ করলে সাহেবের গাঁওয়ের সঙ্গে চারুগাঁও এলাকার কয়েকজন যোগ দেন। এতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পুলিশ আরও জানায়, সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হয়। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
১৬ দিন আগে
জগন্নাথপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০, গুলিবিদ্ধ ১
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জগদীশপুর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।
আহতদের মধ্যে ইমন মিয়া (২৩), সোহাগ (১৪), দুকু মিয়া (৪৭), গফফার মিয়া (২৫), মাহফুজ মিয়া (১৭), রুমান (২৫), আলাই মিয়া (৩৯), আব্দুর রউফ (৩৫), সাদিকুর রহমান (২০) কে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে বরযাত্রীর বাস উল্টে খাদে, আহত ৩০
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহণ শ্রমিকের মারামারিকে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলি ও ইট পাটকেলের আঘাতে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে এম এ ওসমানী হাসপাতালে পাঠান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ছাতক থেকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।
৩৭১ দিন আগে
সালথায় ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১৫
ফরিদপুরের সালথায় বুধবার রাতে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহত নান্নু ফকির যদুনন্দী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ফুটবল সমর্থকদের লড়াই : ঢাকার হাসপাতালে আহত রেফারির মৃত্যু
ফরিদপুর পুলিশের সহকারী সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় এবং বিক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে নান্নু ফকিরের মৃত্যু হয়।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩৯৫ দিন আগে
ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকূপা উপজেলার দামুকদিয়া গ্রামে সোমবার দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
২১৪০ দিন আগে