ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন সোহেল (১৬) একই গ্রামের সাহের আলী সরকারের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
শিশুটির মা ও এলাকাবাসীর বরাতে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার দুপুর ৩টার দিকে বিস্কুট কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশী সোহেল নিজ ঘরে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত সোহেলকে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলকে গ্রেপ্তার করেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: আটক ৫
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
১৭৮৬ দিন আগে
ধর্ষণে অন্ত:স্বত্ত্বা কিশোরী ফুটবলারের সন্তান প্রসব, গ্রেপ্তার ১
শেরপুরের নকলায় এক কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে এক বক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১০২ দিন আগে