অসুস্থ
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে কি মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নি।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, আব্দুল খালেক নামে ওই কয়েদি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১ দিন আগে
অসুস্থ হয়ে হাসপাতালে ফারুকী, বর্তমানে আশঙ্কামুক্ত
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে: ফারুকী
তিশা জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ‘ফারুকী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত।’
স্বামীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিশা।
১৮৮ দিন আগে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল হঠাৎ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। আজ অনেকটা ভালো আছেন।’
আরও পড়ুন: দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিন: মির্জা ফখরুল
দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। তবে তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৩৫৫ দিন আগে
সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর
ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ওমরাহ পালনের জন্য ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাবর।’
‘এ সময় ঢাকা থেকে মদিনায় যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। যেখানে ডাক্তাররা চেকআপের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।’
তিনি জানান, ‘বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন ও ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: কারামুক্ত বাবর
এছাড়া বাবরের বড় ছেলে তার সঙ্গে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবর ওমরাহ পালনে দুবাই থেকে সৌদি আরব যাবেন।
হায়দার বলেন, বাবর ও তার ছেলে লাবিব ইবনে জামান সন্ধ্যা ৬টায় এমিরেটসের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হন। এর কয়েক ঘণ্টা আগে বাবরের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও আলাদা একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। মদিনায় পৌঁছানোর পর তাদের জানানো হয় যে বাবর দুবাইতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ১৯ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছিল। ১৭ বছর কারাভোগের পর তিনি ১৬ জানুয়ারি মুক্তি পান।
৩৮৬ দিন আগে
টিফিন খেয়ে গাজীপুরে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ১ হাজার শ্রমিককে ওভারটাইমের জন্য রাখা হয় কারখানায়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করলে টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
পরে তাদের টঙ্গীর সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান শ্রমিকরা।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ‘শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম জানান, অসুস্থ অবস্থায় আনা হলেও প্রাথমিক চিকিৎসার পরে সব রোগীই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তদন্ত চলছে বলেও জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।
৩৯৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।
অভিভাবকরা জানায়, দুপুরে ক্লাস চলাকালীন প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করে। পরে একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিকালে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনিক দেব বলেন, ‘এটি টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয়। কারণ টিকা দেওয়া হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। আমি এটিকে পেনিক অ্যাটাক বলে মনে করছি।’
তিনি আরও জানান, এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসার প্রয়োজন নেই, ২ থেকে ১ দিনের মধ্যে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যাবে।
৪৬৪ দিন আগে
রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পলক
রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঢামেক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা পলক।
আরও পড়ুন: হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন, ইনু ও পলক
ঢামেক পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেফাজতে থাকা অবস্থায় স্বাস্থ্যগত জটিলতা দেখা দিলে শনিবার রাত ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।
গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় প্রথমবারের মতো তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর অন্য মামলায়গুলোতেও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুন: আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার পতিত আওয়ামী লীগ সরকারের ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী
৪৬৮ দিন আগে
পাবনায় অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু, অসুস্থ ৩
পাবনার ভাঙ্গুড়ায় পাঁচ বন্ধু মিলে মদপান করতে গিয়ে অতিরিক্ত মদপানে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে এক ঘণ্টার ব্যবধানে দুই বন্ধুর মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার চর ভাঙ্গুরা গ্রামের রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ (২৫) ও মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী (১৭)।
আরও পড়ুন: পাবনায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, দুর্গাপূজার উৎসব শেষে সোমবার সন্ধ্যায় বন্ধুরা মিলে মদপান করে অসুস্থ হয়ে পড়েন উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের ঘোষপাড়ার পাঁচ যুবক। পরে তাদের প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে নেওয়ার পথে হৃদয় চৌধুরীর মৃত্যু হয়। আর রবিন ঘোষকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জল হোসেন বলেন, ‘দুইজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। আর গুরুতর অসুস্থ তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।’
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মদপান করে পাঁচজন অসুস্থ হয়েছিল। তার মধ্যে দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করছে।’
আরও পড়ুন: পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
৪৯৪ দিন আগে
ভোট গ্রহণের সময় অসুস্থ হয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু
হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় অসুস্থ হয়ে এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের উমেদনগর কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আহত ২
এমদাদুল হক এলজিইডি হবিগঞ্জ নির্বাহী প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী। তার বাড়ি পাবনায়।
জানা গেছে, ভোট গ্রহণের সময় এমদাদুল সকাল ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলজিইডির হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, বুধবার বেলা সাড়ে ১২টায় অফিস চত্বরে নামাজে জানাজা শেষে লাশ পাবনায় পাঠানো হয়।
আরও পড়ুন: সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিলেটে পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ
৬৩৩ দিন আগে
অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
অসুস্থ গরু জবাই করে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার বেলি সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
দুই মাংস ব্যবসায়ী হলেন- নাচোল উপজেলার করমজা গ্রামের আবুল হোসেনের ছেলে এজাবুল ও একই উপজেলার বেনিপুর গ্রামের তোফাজ্জুল হকের ছেলে টুটুল।
এলাকাবাসী জানায়, এজাবুল ও টুটুল নামে দুই মাংস ব্যবসায়ী একটি অসুস্থ গরু জবাই করে পিকআপে অন্য জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রহনপুর পৌর এলাকার বেলিসেতু এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী বলেন, অসুস্থ গরু জবাই করে বিক্রির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মাংসগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি ওই মাংস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে এবং জব্দ মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়।
এছাড়া অভযিুক্ত দুইজনই আদালতে অপরাধ স্বীকার করেন বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন- উপজলো প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আলী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন- রহনপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন: শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অংক বাড়ানো হয়েছে: আইনমন্ত্রী
‘ঈদ যাত্রায় ভাড়া-গতি-যাত্রী অতিরিক্ত হলে এক লাখ টাকা জরিমানা’
৬৫২ দিন আগে