বিয়ের প্রলোভনে ধর্ষণ
বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম
আলোচিত কন্টেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ হাজির করা হলে পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান নিশ্চিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে ব্যারিকেড দেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে গাড়ি থামিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন আদালতে দাখিল করলে বিচারক অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে হিরো আলম বিয়ের আশ্বাস দেন। পরে তাকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগ অস্বীকারের পর ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত সূত্র জানায়, মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২ দিন আগে
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অপরাধে সর্বোচ্চ শাস্তি ৭ বছর, অধ্যাদেশের খসড়া অনুমোদন
নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে পরে প্রতারণা করার মতো অপরাধে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন করা হয়। বৈঠক শেষে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘কেবিনেট আজকে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাস হয়েছে। এটা নিয়ে আমাদের আইন উপদেষ্টা গত সপ্তাহে বিস্তারিত বলেছেন। উনার ব্রিফিংয়ের পরে আমরা অনেকগুলো উইমেন গ্রুপের মতামত নিয়েছি। সেগুলোকে অ্যাকমডেট করার (অধ্যাদেশে জায়গা দেওয়ার) যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তার আলোকে আজকে প্রায় ঘণ্টাখানেক এই ল’টা (নিয়ে) ডিবেট (বিতর্ক) হয়েছিল, তারপর এ অ্যামেন্ডেন্টটা (অধ্যাদেশ) পাস হয়েছে।’
আগে প্রেমের সম্পর্ক থাকার সময় বিয়ের প্রতিশ্রুতি বা প্রতারণার মাধ্যমে কারও সঙ্গে যৌনকর্ম করলে তা ধর্ষণ হিসেবে গণ্য করে সে অনুযায়ী শাস্তির বিধান ছিল।
তবে অনুমোদিত খসড়া অনুযায়ী, বিষয়টি আর ধর্ষণ হিসেবে গণ্য হবে না। এ ধরনের প্রতারণাকে আলাদা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে, যার সর্বোচ্চ শাস্তি হবে সাত বছর কারাদণ্ড।
এ বিষয়ে শফিকুল আলমের বক্তব্য, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটায়ও নতুন করে অনেকগুলো মেজার (ব্যবস্থা) নেওয়া হয়েছে। আগের ল-এ নতুন একটা সেকশন নিয়ে এসে সেখানে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে… কেবিনেট অবশেষে এটা আজকে পাস করেছে।’
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে, অধ্যাদেশ জারি
৩৩৮ দিন আগে
ফেনীতে ধর্ষণ মামলায় গ্রেপ্তার প্রেমিক রিমান্ডে
ফেনীর সোনাগাজীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে প্রেমিকার দায়ের করা মামলার আসামি এক যুবকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
১৯৫১ দিন আগে
ঠাকুরগাঁওয়ে পুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের এক কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে রিপন সিংহ নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।
২০৬৮ দিন আগে