কন্ট্রোল রুম
নির্বাচনি অভিযোগ নিষ্পত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের দ্রুত নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভবন নম্বর ১, কক্ষ নম্বর ১৮০২-এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো।
কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে +৮৮০২২২৬৬৪১১১৮।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন বলেও আদেশে জানানো হয়েছে।
১০ থেকে ১২ ফেব্রুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) পর্যন্ত কন্ট্রোল রুম চালু থাকবে। কন্ট্রোল রুমে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। প্রতিদিন একজন যুগ্ম-সচিব কন্ট্রোল রুমের সমন্বয়ের দায়িত্বে থাকবেন। প্রতি শিফটে দুই থেকে তিনজন করে কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে থাকবেন।
১১ দিন আগে
জলাবদ্ধতা নিরসনে রাজধানীতে কন্ট্রোল রুম চালু
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতার তাৎক্ষণিক প্রতিকারে দ্রুত সাড়া নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
রাজধানীল কাকরাইল এলাকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনফারেন্স রুমে (দ্বিতীয় তলা) নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। এটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের সেবা দেবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে নগরবাসী
জরুরি যোগাযোগের সুবিধা প্রদান ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কার্যক্রম গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যেকোনো প্রয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক হাসান আল মাসুদের (মোবাইল: ০১৭৩৯৮২৪৮৬) সঙ্গে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়ার (মোবাইল: ০১৯৬৮৪৬৮৩৬৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
২৬৮ দিন আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জন হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন।
সোমবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ভর্তি হয়েছে ২৩ জন। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৭১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ২৮ দশমিক ৬ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৯৭৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।
৩২০ দিন আগে
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২১
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩৭৫ জন রোগী।
চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ শতাংশ পুরুষ এবং ৫২ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গু রোগীর ৫০ শতাংশই ঢাকার, এরপরেই রয়েছে চট্টগ্রাম-বরিশাল
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮২৯
৫১১ দিন আগে
দেশে আরও ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: দেশে আরও ১৭৬ জন ডেঙ্গু আক্রান্ত
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১১২ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪২ জন রোগী।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪৮ দশমিক ৩ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৭৫১ জন। এর মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৮০
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭
৫৬৭ দিন আগে
ঘূর্ণিঝড় মোখা: কন্ট্রোল রুম খুলেছে বিটিআরসি
ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খুলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে +৮৮০১৫৫২-২০২৮৫৪ ও +৮৮০১৫৫২-২০২৮৮৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোর স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা এগিয়ে আসছে। আমরা ঘূর্ণিঝড় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি এবং এটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
আরও পড়ুন: মোবাইল অপারেটরদের তাদের বকেয়া পরিশোধ করতে হবে: বিটিআরসি চেয়ারম্যান
শেখ হাসিনা বলেন, জীবন বাঁচাতে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা’র কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ১৪ মে (রবিবার) সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন: অক্টোবর থেকে কলড্রপে টকটাইম ফেরত: বিটিআরসি
এক এনআইডিতে ১৫টির বেশি সিমকার্ড বন্ধ করছে বিটিআরসি
১০১৫ দিন আগে
দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ৪
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও চারজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে তিনজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি একজন ঢাকার বাইরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু: দেশে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ১
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৫ জন ঢাকার মধ্যে এবং ১৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ মার্চ ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪০৩ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৭৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৬২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৮৫ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গু: দেশে কারও মৃত্যু হয়নি,আক্রান্ত ৩
ডেঙ্গু: দেশে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ২
১০৭৭ দিন আগে
দেশে ডেঙ্গুতে ৩২ জন আক্রান্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ১৫ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে ৫২ জন ঢাকার মধ্যে এবং ১১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১৫৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ১০২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ২০
দেশে ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত
১১৩৯ দিন আগে
দেশে ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।
একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন
আক্রান্তদের মধ্যে ৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে ৬২ জন ঢাকার মধ্যে এবং ১১৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১৩০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩৯ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ৬৮ জন ঢাকার বাসিন্দা, বাকি ২৫ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ২৭ জন আক্রান্ত
১১৪০ দিন আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৮ জন
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শৃক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত ৪৯ জন
আক্রান্তদের মধ্যে ৩ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে ৯৯ জন ঢাকার মধ্যে এবং ১১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১০৬ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ২ জন ঢাকার বাসিন্দা, বাকি ১ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৩১ জন
ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
১১৪৩ দিন আগে