রিফাত হত্যা
রিফাত হত্যা: মিন্নির জামিন আবেদন শুনতে হাইকোর্টের অপারগতা প্রকাশ
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান।
আদালতে মিন্নির পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলার আসামি মুসা বন্ড গ্রেপ্তার
পরে জামিউল আহসান ফয়সাল সাংবাদিকদের জানান, ‘আদালত মিন্নির জামিন আবেদন শুনতে অপরাগতা প্রকাশ করেছেন। আমরা এখন হাইকোর্টের অন্য কোনো বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য উত্থাপন করবো।’
এর আগে ২০২২ সালের ১৬ অক্টোবর হত্যা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মিন্নি। ২০২০ সালের ৬ অক্টোবর মিন্নি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সালে প্রকাশ্য দিবালোকে বরগুনায় রিফাত হত্যার ঘটনায় জেলা ও দায়রা জজ মো. আসাদুজ্জামান মিন্নি ও অন্য পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন।
মামলার পূর্ণাঙ্গ রায় ২০২০ সালের ৩ অক্টোবর প্রকাশিত হয় এবং পরের দিন ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পৌঁছায়।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা শহরে রিফাত শরীফ (২২)কে কুপিয়ে হত্যা করা হয়। বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের কাছে তার ওপর হামলা হয়। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে তার স্ত্রী মিন্নি তাকে আক্রমণকারীদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
রিফাতের বাবা বাদী হয়ে ২৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যদিও প্রথমে মিন্নিকে একজন সাক্ষী হিসেবে রাখা হলেও ২০১৯ সালের ১৬ জুলাই তাকে আসামি করে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: রিফাত হত্যা: মিন্নিসহ ২ জনের আপিল শুনানির জন্য গ্রহণ
ওই বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড।
২০২০ সালের ১ জানুয়ারি রিফাত হত্যার দায়ে মিন্নিসহ আরও নয়জনকে অভিযুক্ত করা হয়।
এদিকে হত্যার অভিযোগে কিশোর আদালতে অন্য ১৪ অপ্রাপ্তবয়স্ক আসামিকে আলাদাভাবে বিচার করা হচ্ছে।
আরও পড়ুন: রিফাত হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামি বরিশাল কারাগারে
১১৩৮ দিন আগে
রিফাত হত্যা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ আসামি বরিশাল কারাগারে
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজনকে বরগুনা জেলা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
১৯৪০ দিন আগে
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ
আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ অভিযুক্তের রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করা হবে।
১৯৪৪ দিন আগে
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন: কাদের
ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৯৬৫ দিন আগে
রিফাত হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ডেথ রেফারেন্স রবিবার হাইকোর্ট বিভাগে পৌঁছেছে।
১৯৬৭ দিন আগে
রিফাত হত্যা: ১৪ আসামির বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান শুরু করেছেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
২০০৮ দিন আগে
রিফাত হত্যা: মামলা থেকে মিন্নিকে বাদ দেয়ার আবেদন খারিজ
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলা থেকে তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বাদ দেয়ার আবেদন উত্থাপিত হয়নি মর্মে মঙ্গলবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
২২২৩ দিন আগে
রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত।
২২৩৬ দিন আগে
রিফাত হত্যা: ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ নভেম্বর
বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য ২৮ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে আদালত।
২২৮৫ দিন আগে
রিফাত হত্যা মামলা: প্রধান আসামির স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
বরগুনার ব্হুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক প্রধান আসামি রাকিবুল হাসান রিফাত ফরাজীর আদালতে দোষ স্বীকার করে দেয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। এছাড়া এ মামলা অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিচারের জন্য বরগুনার শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
২৩০৫ দিন আগে