পেপারফ্লাই
দেশব্যাপী ‘সাজগোজ’ এর প্রসাধন সামগ্রী ডেলিভারি করবে ‘পেপারফ্লাই’
প্রত্যেকেই চায় সুন্দর হতে। বিশেষত, নারীরা একটু বেশিই সোন্দর্য পিয়াসী। সৌন্দর্যের প্রতি তাদের এই আকর্ষণ ও বিভিন্ন ব্র্যান্ডের নানারকম পণ্যের উপর তাদের নির্ভরশীলতা বাজারে প্রসাধন সামগ্রীর একটি বড় চাহিদা তৈরি করেছে।
‘সাজগোজ’ একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নানারকম জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের নির্ভরযোগ্য প্রসাধন সামগ্রী বিপণন করে। এখন থেকে ‘পেপারফ্লাই’, বাংলাদেশে তাদের সবচেয়ে শক্তিশালী ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে এসকল প্রসাধন সামগ্রী পৌঁছে দেবে।
আরও পড়ুন:স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দারাজের ‘রোড শো’
সম্প্রতি ‘সাজগোজ’ এর প্রধান পরিচালনা কর্মকর্তা মিল্কি মাহমুদ এবং ‘পেপারফ্লাই’ - এর পক্ষ থেকে মহাব্যবস্থাপক বিপণন, রিয়াজ উদ্দিন খান ও মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ফাহমি এই সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘পেপারফ্লাই’ ।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘সাজগোজ’ এর সিআরএম ও রিটেইল পরিচালনা প্রধান আজমেরি বিনতে রাজ্জাক, জ্যেষ্ঠ নির্বাহী হিসাবরক্ষক অপূর্ব মন্ডল, ভারপ্রাপ্ত ফুলফিলমেন্ট কর্মকর্তা নাইম এবং ‘পেপারফ্লাই’এর সহকারী ব্যবস্থাপক ওলি উর রেজা, সহকারি ব্যবস্থাপক মাকসুদা আকতার তন্নি।
আরও পড়ুন: সুপার স্টারের পণ্য যাবে পেপারফ্লাইয়ে
কেশ পরিচর্যার প্রসাধনী থেকে শুরু করে, ব্যক্তিগত পরিচর্যা ও ত্বক পরিচর্যা সামগ্রী, মেক-আপ সামগ্রী সবকিছুই ‘সাজগোজ’ এ পাওয়া যায়। পন্ডস, নিউট্রেজেনা, ট্রেসেমি, বডিশপসহ নানা ব্র্যান্ডের প্রসাধনী রয়েছে তাদের ওয়েবসাইটে। গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের প্রতিটি পণ্যই আসল এবং নির্ভরযোগ্য।
আরও পড়ুন: দেশজুড়ে ফেয়ার মার্ট এর পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই
২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া ‘পেপারফ্লাই’ বাংলাদেশের শীর্ষস্থানীয় লজিস্টিক সলিউশন সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। গত ৫ বছরে প্রতিষ্ঠানটি স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, স্মার্ট লগ, ইন-অ্যাপ কল এবং ক্যাশলেস পে ফিচার চালু করেছে। এছাড়াও সম্প্রতি তারা তাদের সেলারওয়ান প্যাকেজের মাধ্যমে ফেসবুকভিত্তিক ব্যবসায়ীদের জন্য ১ ঘণ্টায় মার্চেন্ট পেমেন্ট সুবিধা প্রদান করছে।
১৭৮৬ দিন আগে
সুপার স্টারের পণ্য যাবে পেপারফ্লাইয়ে
অনলাইন শপিং প্লাটফর্মের মাধ্যমে দেশজুড়ে গ্রাহকদের দোরগোড়ায় পণ্য পৌঁছাতে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাইয়ের সাথে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক পণ্য নির্মাতা সুপার স্টার গ্রুপ (এসএসজি)।
১৮১০ দিন আগে
দেশজুড়ে ফেয়ার মার্ট এর পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই
দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায় ফেয়ার গ্রুপের ইকমার্স প্রতিষ্ঠান ফেয়ার মার্ট এর পণ্য পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাই।
১৮৩১ দিন আগে
ভার্চুয়াল মুদ্রার দিকে মনযোগী হতে হবে: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রবিবার বলেছেন, ‘পরিবর্তিত নতুন সময়ে ভার্চুয়াল মুদ্রার দিকে আমাদের মনযোগী হতে হবে।’
২০৫১ দিন আগে