রমেশ চন্দ্র সেন
কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০২৪ সালের ১৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদরের রুহিয়া সেন পাড়ার গ্রামের বাড়ি থেকে আটক হন রমেশ চন্দ্র।
দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার জানান, গত ২০২৪ সালে ১৭ আগস্ট ঠাকুরগাঁও কারাগার থেকে রমেশ সেনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছিল। তিনটি মামলায় কারাবন্দি ছিলেন তিনি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। আজ (শনিবার) সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রমেশের পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
১৫ দিন আগে
বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ কারাগারে
বিস্ফোরক আইনে সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তার বাড়ি থেকে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আরও পড়ুন: সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
পরে শনিবার (১৭ আগস্ট) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদি হয়ে একদিন আগে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত নামা অনেককে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ কর্মসুচি চলাকালে রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে আসামিরা শিক্ষর্থীদের ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আন্দোলনরত অসংখ্য শিক্ষার্থী আহত হন।
আরও পড়ুন: সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
জবির সমন্বয়ক পদ থেকে সরে গেলেন নূর নবী
৫৫৩ দিন আগে
সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তার বাড়ি থেকে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
আরও পড়ুন: চট্টগ্রামের সাবেক এমপি এম এ লতিফ আটক
রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন, ‘সাদা পোশাকধারী ১০ থেকে ১২ জনের একটি দল তাকে গাড়িতে করে নিয়ে গেছে। তবে, কারা নিয়ে গিয়েছে এবং কোথায় নিয়ে গিয়েছে তা বলতে পারব না।’
এ সময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ছিলেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল রমেশ চন্দ্র সেনকে আটক করে নিয়ে গেছে। আমরা ডিবিকে সহযোগিতা করেছি মাত্র।’
তবে, কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি রুহিয়া থানার ওসি।
ঠাকুরগাঁওয়ের ডিবি প্রধান (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের কোনো দল আজ শনিবার কাজে যায়নি। রমেশ চন্দ্র সেনের আটক হওয়ার বিষয়টি সম্পর্কে কিছুই জানি না।’
আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর সময় আটক চট্টগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা
৫৫৪ দিন আগে
ঠাকুরগাঁওয়ের সাংসদ রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
২০২৬ দিন আগে