তিন বাহিনী প্রধান
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তার দাপ্তরিক কাজের দ্বিতীয় দিনে সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান। সচিবালয়ে পৌঁছানোর পর তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সচিবালয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে শনিবার তিন বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১৯১৮ দিন আগে
সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দ বাদ দিতে বললেন প্রধানমন্ত্রী
দেশ ও সশস্ত্র বাহিনীর কোনো কল্যাণ বয়ে আনতে পারে না বলে সামরিক অভিধান থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৯৩ দিন আগে