কার্গো জাহাজ
থাইল্যান্ড উপকূলে চট্টগ্রামগামী কার্গো জাহাজডুবি, ১৬ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়া থেকে কনটেইনারভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। ওই জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করেছে থাই নৌবাহিনী।
স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির বাংলাদেশি এজেন্ট আলভি লাইনস বাংলাদেশ এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছে।
জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআরসিসি) জানায়, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ২২৯টি কনটেইনার নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়া পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি সিলয়েড আর্ক থাইল্যান্ডের ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে হঠাৎ কাত হয়ে পড়ে এবং পরে ডুবে যায়।
জাহাজের মাস্টার ক্যাপ্টেন শেখ মুনির আহমেদ পরিস্থিতি অবনতির মুখে ‘অ্যাব্যান্ডন শিপ’ ঘোষণা করে জরুরি সংকেত পাঠান। এর পরপরই থাই মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার দ্রুত সাড়া দিয়ে বিকেল পৌনে ৪টার মধ্যে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।
জেএমআরসিসি এক বিবৃতিতে জানায়, থাই কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে কোনো হতাহতের ঘটনা ছাড়াই ১৬ জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। বর্তমানে তারা ফুকেটের একটি হোটেলে অবস্থান করছেন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।
পরবর্তীতে জাহাজটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এমভি সিলয়েড আর্ক পুরোপুরি ডুবে গেছে। থাই নৌবাহিনী ও বীমা কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিঙ্গাপুরভিত্তিক সিলয়েড শিপিং লাইনসের মালিকানাধীন জাহাজটি বাংলাদেশের নাফ মেরিন সার্ভিসেসের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এর চূড়ান্ত গন্তব্য ছিল চট্টগ্রাম বন্দর।
জেএমআরসিসি জানিয়েছে, থাই কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাবিকদের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।
সংস্থাটির সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
১৩ দিন আগে
কার্গো জাহাজের তলাফেটে পানি প্রবেশ, কয়লা অপসারণ শুরু
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো জাহাজের তলাফেটে পানি প্রবেশ করতে শুরু করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় নোঙর করা অবস্থায় এমভি ইশরা মাহমুদ নামে ওই কার্গোটির তলাফেটে এই দুর্ঘটনা ঘটে।
এসময় জাহাজের ১১ নাবিক সাঁতরে কূলে উঠে যান।
এদিকে কার্গো থেকে কয়লা বার্জে খালাস করা হচ্ছে। তবে বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। মোংলা বন্দরের মুরিং বয়া থেকে ৯৫০ মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে ওই কার্গো যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিল।
আরও পড়ুন: পদ্মায় পানি প্রবেশ অব্যাহত, লালপুরে স্থিতিশীল
এম ভি ইশরা মাহমুদের মাস্টার কাজী কামরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। শনিবার কার্গোটির তলাফেটে ভেতরে পানি প্রবেশ করতে থাকে।
তিনি আরও জানান, কার্গোতে থাকা ১১ জন নাবিক দ্রত তীরে উঠতে সক্ষম হন। এছাড়া কার্গো থেকে কয়লা বার্জে অপসারণ করা হচ্ছে। কার্গোটি সম্পূর্ণ ডুবে যায়নি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, এমভি ইশারা মাহমুদ নামে কয়লাবোঝাই কার্গোটির তলাফেটে ভেতরে পানি প্রবেশ করে। তবে কার্গোটি ডুবে যায়নি।
তিনি জানান, কার্গোটি পশুর নদীর চরে নোঙর করা রয়েছে। মালিক পক্ষ কার্গো থেকে কয়লা অন্য নৌযানে খালাস করছে। বন্দর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে। পশুর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: যমুনার পানি প্রবেশ: হারানো যৌবন ফিরে পেল কাটাখালি
সিরাজগঞ্জের যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল বন্যাকবলিত
৭২৯ দিন আগে
চট্টগ্রাম বন্দরে ৪ দিন পর জাহাজ থেকে পণ্য খালাস শুরু
চট্টগ্রাম, ২৪ অক্টোবর (ইউএনবি)- কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস চার দিন বন্ধ থাকার পর শনিবার থেকে এ কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
১৯৪৭ দিন আগে