নওগাঁয়
নওগাঁয় বজ্রপাতে ২ ধান কাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলায় পৃথক মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সায়েম আলী (৪০) ও নুর মোহাম্মদ নুহ (৫৫)। তাদের একজনের বাড়ি উপজেলার পশ্চিম দুয়ারপাল গ্রামে এবং অপরজন একই উপজেলার পশ্চিম রঘুনাথপুর গ্রামে বাসিন্দা।
আরও পড়ুন: মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহুরুল হক জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পোরশা উপজেলায় ইসলামপুর ও পশ্চিম রঘুনাথপুর মাঠে ধান কাটছিলো শ্রমিকরা। এই সময় মোষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাত হলে সায়েম আলী ও নুর মোহাম্মদ নুহ দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে মাঠে কর্মরত অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে পোরশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের সকালে বজ্রপাতে টাঙ্গাইলে ৩ কিশোরের মৃত্যু
এদিকে মোষলধারে বৃষ্টির মধ্যে উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০) নামে এক নারী মাঠে বেঁধে রাখা ছাগল আনতে গেলে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা জানান, শুক্রবার সকালে বজ্রপাতে নিহত দুজন ও আহত একজনের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
১৩৮১ দিন আগে
শারদীয় দুর্গোৎসব: মদ্যপ অবস্থায় নওগাঁয় ২ মৃত্যু
নওগাঁর মান্দা ও ধামইরহাট উপজেলায় শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর মদ্যপ অবস্থায় পানিতে পড়ে ও দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃতরা হলেন, মান্দা উপজেলার উপজেলার কুড়কুচি গ্রামে ধীন্দ্রেনাথ দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (৪৫) ও ধামইরহাট উপজেলার বস্তাবর গ্রামের জগেন পাহানের ছেলে নিতিশ পাহান (২৫)।
আরও পড়ুন:খুলনায় ‘অতিরিক্ত মদ পানে’ ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই হাসপাতালে
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে বিনয় চন্দ্র দাস মদ্যপ অবস্থায় নদীর পাড়ে বেরী বাঁধের উপর বসে ছিলেন। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে যাননি। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। শনিবার সকালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: থার্টি ফার্স্ট নাইট: অতিরিক্ত মদ পানে রাজশাহীতে ৩ জনের মৃত্যু
এদিকে, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সম্প্রদায়ের নিতিশ পাহান শুক্রবার মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় ভ্যান উল্টে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তিনি রাত ৩টার দিকে মারা যান।
আরও পড়ুন: বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
সংশ্লিষ্টরা জানান, দু’জনের মৃত্যূর ঘটনায় থানায় দুটি পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে। আর দুই পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি সৎকার করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৫৯০ দিন আগে
সেফটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে নওগাঁয় শ্রমিক নিহত
নওগাঁর মহাদেবপুরে সেফটিক ট্যাংকি পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
১৮০১ দিন আগে
শীতের তীব্রতা বেড়েছে নওগাঁয়
উত্তরের জেলা নওগাঁয় শীতের তীব্রতা বাড়ছে। গত কয়েকদিন থেকেই সূর্যের দেখা নেই, আকাশ মেঘলা। সেই সাথে আছে ঘন কুয়াশা। এতে বেড়েছে শীতের প্রকোপ।
১৮৯৬ দিন আগে