মদ জব্দ
নাটোরের বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ, আটক ১
নাটোরের লালপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় মদ তৈরির প্রধান কারিগর নাসিমা বেগমকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার (১৮ জুলাই) উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গম টিটিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
স্থানীয়রা জানান, রাত পর্যন্ত চলা অভিযানে ৬২ বালতি দেশীয় কাঁচা চোলাই মদ এবং ৩০ লিটার বোতলজাত মদ জব্দ করা হয়। অভিযানকালে মদ তৈরির প্রধান কারিগর নাসিমা বেগমকে আটক করা হয়। তবে মদ তৈরির সঙ্গে জড়িত অন্যরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।
পরে আটক হওয়া নারী এবং জব্দ করা মদ লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।
২১৭ দিন আগে
জৈন্তাপুরে চেকপোস্টে ৬১ বোতল ভারতীয় মদ জব্দ
সিলেট-তামাবিল সহাসড়কে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি ডিআই মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী। পরে ডিআই ট্রাকসহ মদগুলো জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর চেকপোষ্টে এসব পণ্য আটক করা হয়।
এ সময় চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
পরে ৩৭৫ মিলি'র ২০ বোতল Royal Stag, ৭৫০ মিলির ১০ বোতল Royal Stag, ৭৫০ মিলি'র ১১ বোতল Imperial Blue এবং ৩৭৫ মিলি'র ২০ বোতল Mc Dowells সহ সর্বমোট ৬১ বোতল মদ জব্দ করা হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংকর দেব সেনাবাহিনীর চেকপোস্ট থেকে ৬১ বোতল মদসহ মিনি ট্রাকটি থানায় নিয়ে যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোষ্ট মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্তের পর মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭
৪৪৩ দিন আগে
যশোরে মাদক ও মদ জব্দ, আটক ৯
বৃহস্পতিবার পৃথক তিনটি অভিযান চালিয়ে যশোরের বিভিন্ন এলাকা থেকে মাদক ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। এই সময় আট ভারতীয় নাগরিকসহ ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল জেলার চুড়িপোট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদসহ ছয় জনকে আটক করে।
আরও পড়ুন: এসএসসি প্রশ্নপত্র ফাঁস: প্রধান শিক্ষকসহ আটক ৩
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নজিউর রহমানের মতে, আটক ছয় জনের সবাই ভারতীয় নাগরিক।
অপর এক ঘটনায়, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জেলার আশ্রম মোড় এলাকায় অভিযান চালিয়ে একই দিনে আড়াই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ বোতল দেশি ও নয় বোতল ভারতীয় মদসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে।
আরও পড়ুন: মানববন্ধনে যোগ দিতে ঢাকায় আসার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা আটক
এদিকে, যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জেলার বারান্দিপাড়া ঢাকা ব্রিজ এলাকা থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ স্থানীয় এক যুবককে আটক করেছে তারা।
আরও পড়ুন: সিলেটে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
এ ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। পরে আদালতের নির্দেশে আটকদের কারাগারে পাঠানো হয়।
১২৪৬ দিন আগে
নায়িকা পরীমণি আটক, মাদক উদ্ধার
রাজধানীর বনানীর বাসা থেকে বুধবার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে বলে র্যাব সূত্র জানিয়েছে।
এলিট ফোর্সের সূত্র ইউএনবিকে জানায়, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের গোয়েন্দা ইউনিট বিকাল ৪টার দিকে পরীমণির বাসায় অভিযান শুরু করে। তিন ঘণ্টা অভিযানের পর তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান ইউএনবিকে বলেন, পরীমণিকে আটক করা হয়েছে এবং তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে।
এর আগে, সাদা পোশাকে র্যাবের কর্মীরা তার বাসায় পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ও বনানী থানার সাহায্য চেয়ে পরীমণি ফেসবুক লাইভে আসেন।
এই অভিনেত্রীর অভিযোগ, অজ্ঞাত একদল লোক তার ফ্ল্যাটের দরজায় নক করছে।
আরও পড়ুন: পরীমণির বাসায় র্যাবের অভিযান চলছে
‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
ফোর্বসে এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় পরীমনি
নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করলেন পরীমণি
১৬৬২ দিন আগে