যাত্রাবাড়ি
যাত্রাবাড়িতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার দনিয়া অগ্রদূত স্কুলে ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মো. আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. ফারহান ইসরাক নিঝুম বলেন, ভোটকেন্দ্রে ভোট দিতে যান আমার বাবা। ভোটকেন্দ্রের ৫ তলায় উঠার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার বাবা হার্টের রোগী ছিলেন এবং দুবার হার্ট অ্যাটার্কও হয়েছিল। মুগদার মানিকনগর এলাকার ৭৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকেন তারা।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে সিঁড়িতেই অসুস্থ হয়ে পড়েন আবু সাঈদ। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
৯ দিন আগে
যাত্রাবাড়ি থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় বৃহস্পতিবার দুটি পৃথক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ওমায়ের আহম্মেদ সুমন (২৯) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আতাদী গ্রামের আবু ইউসুফ ভূইয়ার ছেলে।
আরও পড়ুন: অ্যাডভোকেট ঝন্টু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, বৃহস্পতিবার র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দুই মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, ২০১৯ সাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পৃথক দুটি এনআই এক্টের মামলা রয়েছে। একটিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ ৯১ হাজার টাকা এবং অপরটিতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: অপপ্রচারের অভিযোগে ফেনীতে ৩ যুবক আটক: র্যাব
গ্রেপ্তার আসামিকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১৪৬৪ দিন আগে