জসিম উদ্দিন
মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী
মুন্সীগঞ্জে নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কয়েকটি স্থানে উত্তেজনার আশঙ্কা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেনাবাহিনীর বিশ্লেষণে দেখা গেছে, জসিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দুপক্ষের মধ্যে আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। নির্বাচনের পর কথাকাটাকাটির মাধ্যমে সেই বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও ঘটনার মূল কারণ ছিল পারিবারিক কলহ।
তিনি উল্লেখ করেন, চর আব্দুল্লাপুর এলাকায় নাসিরের পক্ষ ও জসিমের পক্ষের মধ্যে আগে থেকেই সম্পর্কের অবনতি ছিল। পারিবারিক সূত্রে তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। নির্বাচনের পর সেই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। প্রথমে হাতাহাতি হয়, পরে বিকেল আড়াইটার দিকে নাসির পক্ষের অতর্কিত হামলায় জসিম গুরুতর আহত হন। তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। কয়েকটি স্থানে উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোল্লাকান্দির একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্রের বাইরে ঘটেছিল। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। শ্রীনগরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আনন্দপুর ও মোল্লাকান্দি এলাকায় উত্তেজনার আশঙ্কা দেখা দিলে সেখানে টহল জোরদার করা হয়। আগলা এলাকায় ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোল্লাকান্দিসহ জেলার বিভিন্ন উপজেলায় সেনা মোতায়েন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
৭ দিন আগে
ফেনীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রার্থীর অনশন
ফেনী-২ আসনে প্রশাসনের পক্ষপাতিত্বে অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী তারেকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তিনি দলীয় কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকে অনশনে বসেন। এতে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ফটকে আটকে গেলে তারা বিকল্প সড়কে কার্যালয়ে প্রবেশ করেন।
অনশন চলাকালে তারেকুল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা ধরনের হয়রানি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অথচ এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, সদর এসিল্যান্ড জসিম উদ্দিন আমার সঙ্গে খারাপ আচরণ করছেন এবং নানাভাবে হুমকি দিচ্ছেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফাভাবে সুযোগ দেওয়া হচ্ছে।
তারেকুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ ঘণ্টার মধ্যে জসিম উদ্দিনকে প্রত্যাহার না করা হলে তিনি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
১৬ দিন আগে
চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসিম উদ্দিন
পেশাদার কূটনৈতিক মো. জসিম উদ্দিনকে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জসিম উদ্দিন রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন।
পেশাদার কূটনীতিক জসিম উদ্দিন ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
বর্তমানে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি মাল্টা, আলবেনিয়া এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
পড়ুন: শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল
কূটনৈতিক জীবনে জসিম উদ্দিন বিভিন্ন দেশে যেমন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রদূত জসিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।
পড়ুন: ৪ দিনের সফরে ভারতের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
১২৬৫ দিন আগে