যুবক
ঝিনাইদহে ট্রাকচাপায় দুই যুবক হতাহত
ঝিনাইদহ শহরে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী টিটোন (৩২) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের পবহাটী কলারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত শহরের আরাপপুর এলাকার দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টিটোন ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১১টার দিকে পবহাটী কলারহাট এলাকায় একটি ট্রাক একটি মটরসাইকেলকে চাপা দিলে শান্ত ও টিটোন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত টিটোনকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
নবীনগরে পূর্বশত্রুতার জেরে যুবক গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ইমন (২২) নামে এক যুবককে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নবীনগর উপজেলার বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাদ্যকর পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ইমন একই এলাকার জসিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বরিকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় ইমন ব্যক্তিগত কাজে বাড়ির পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা হঠাৎ তাকে ঘিরে ফেলেন এবং খুব কাছ থেকে লক্ষ্য করে তার শরীরে পরপর ৩ রাউন্ড গুলি করে। এতে ইমন মাটিতে লুটিয়ে পড়েন। গুলির বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
এ সময় বাজার ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় ইমনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তার শরীরে তিনটি গুলি করা হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
তার পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
৪ দিন আগে
খালে ভাসছিল নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় শিমুল (৪০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের একটি খালে স্থানীয়রা কচুরিপানার ভেতরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি দ্রুত জীবননগর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ১ সপ্তাহ পর খালে তার মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
স্বজনদের অভিযোগ, শিমুলকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে খালে ফেলে রাখা হয়েছে।
জীবননগর থানা পুলিশের ওসি সোলায়মান শেখ জানান, নিখোঁজ থাকার পর অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৭ দিন আগে
ভারতে নিখোঁজ বাংলাদেশি যুবকের মরদেহ উদ্বার
চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতীয় অংশে নদী থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার জঙ্গিপুর বাইজিতপুর এলাকার ভাগিরথী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক তসির আলী (৩১) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী পশ্চিমপাড়ার ইব্রাহিম হকের ছেলে ।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, তিন দিন আগে রাতের অন্ধকারে চোরাচালানের জন্য তসির আলীসহ কয়েক যুবক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের তাড়া করলে তারা পালিয়ে এলেও তসির নিখোঁজ ছিলেন।
ঘটনার পর বুধবার দুপুরে সীমান্তের শূণ্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভারতের ভেতরে নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভারতীয় পুলিশ তসির আলীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, তসির আলী তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। ওপারে নদীতে মরদেহ ভাসতে দেখে ভারতের পুলিশ তা উদ্ধার করে নিয়ে গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে জানানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত নই।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওই যুবকের পরিচয় ও ছবি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবকের পরিচয় নিশ্চিত হলে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফ বিজিবিকে জানাবে বলে কথা হয়েছে।
৭২ দিন আগে
কামরাঙ্গীরচরে ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের আত্মহত্যা
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলার একটি ঘরের জানালা থেকে লাফিয়ে পড়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইমাম হোসেন (২৮)। তিনি ভোলা জেলার দক্ষিণ উপজেলার চরপসোন গ্রামের তাজউদ্দিনের ছেলে।
ইমাম কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিহতের বাবা তাজউদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাত ২টার দিকে ইমাম ছয়তলার কক্ষের জানালা থেকে লাফিয়ে পড়েন। সে সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয়রা নিচ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৩৭ দিন আগে
যশোরে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় ১০টি সোনার বারসহ শুভ ঘোষ (৩৫) নামে যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
আটক শুভ ঘোষ মনিকগঞ্জের সুনীল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, পুলিশের একটি দল বাঁগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুভ ঘোষ নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে শুভ ঘোষ মনিকগঞ্জ থেকে বাঁগআচড়ায় আসে।
আরও পড়ুন: টানা দুইদিন বাড়ার পর কমল স্বর্ণের দাম
এছাড়া জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৯২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে জানায় পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং আদালতে সোর্পদ করা হবে। স্বর্ণের বারগুলো ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।’
২৯৩ দিন আগে
মসজিদে শিশু বলাৎকার, যুবকের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় একটি মসজিদে শিশু বলৎকারের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আসামির উপস্থিতিতে রবিবার (২৭ এপ্রিল) চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এই রায় দেন। পরে তাকে হাজতে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাজমুল ইসলাম (২২) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের ঘুষিপাড়া মহল্লার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ৯ বছর বয়সী ওই শিশুটি হাসাদহ ঘুষিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় শিক্ষক নাজমুল ইসলামের কাছে আরবি শিক্ষা গ্রহণ করত। ২০২৩ সালের ১৫ মে মসজিদের ভেতরে কোমল পানীয় ‘সেভেন আপ’ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন নাজমুল। এরপর শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে জানায়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুটির মা শিরিনা খাতুন বাদী হয়ে ২০২৩ সালের ১৭ মে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।
আরও পড়ুন: হত্যা মামলায় ১৭ বছর পর দুই জনের যাবজ্জীবন
একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলী মিয়া নাজমুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে আজ (রবিবার) রায় ঘোষণা করেন। রায়ে নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
৩০০ দিন আগে
খুলনায় মোটরসাইকেল থামিয়ে যুবককে গুলি করে হত্যা
খুলনায় সুমন নামের এক যুবকেকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। তিনি রকিব উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সুমন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে আরেকটি মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তি তার গতিরোধ করেন। একপর্যায়ে সুমনের মুখে (থুতনির ডানপাশে) গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: যশোরে ফুচকা খেয়ে অসুস্থ ২ শতাধিক, বিক্রেতা গ্রেপ্তার
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুজ্জামান খান সুমন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের লাশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে। সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন।’
৩০৫ দিন আগে
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতিপ্রদর্শনের ঘটনার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাড়ে ১০টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি ডেপুটি কমিশনার তালিবুর রহমান এমন তথ্য জানিছেন। গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলিনুর পাভেল ওরফে পাভেল (৩২)।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, ভাটারা থানার জোয়ার সাহারা খাঁ পাড়া এলাকার বাসিন্দা রাশেদুজ্জামান রাজু। গত ১ এপ্রিল ১টা ৫৬ মিনিটে পূর্ব শত্রুতার জেরে আলিনুর পাভেলসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি দল প্রাইভেটকারে করে রাজুর বাসার সামনে এসে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন।
এ সময়ে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন, বাসার গেইটে লাথি দেন এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: রাবি ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার
তালিবুর রহমান বলেন, মামলাটি তদন্তকালে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ বাড়ির আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুষ্কৃতকারীদের শনাক্ত করে। গতকাল রাতে কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে আলিনুর পাভেল ওরফে পাভেলকে গ্রেপ্তার করে। সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে ঘটনাস্থলে তার উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া আসামি পাভেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৩০৯ দিন আগে
মাগুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরার শ্রীপুর থেকে আনন্দ কুমার (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার বালিয়াঘাটা গ্রামের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনন্দ কুমার উপজেলার বালিয়াঘাটা গ্রামের গৌর চন্দ্রের ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, ‘আমগাছে ঝুলন্ত একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
৩১৩ দিন আগে