দুর্বৃত্তের হামলা
দুর্বৃত্তের হামলায় পিরোজপুরে ২ বিএনপি কর্মী আহত
দুর্বৃত্তের হামলায় পিরোজপুর-১ আসনর ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের দুই সমর্থককের ওপর হামলা হয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা নিশ্চিত করেনি পুলিশ। ওই নেতার পক্ষ থেকেও কারও ওপর বা কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির এবং উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
মহিউদ্দিন মল্লিক নাসির (৬০) শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে এবং নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।
নিপু জানান, গতকাল (রবিবার) রাত ১১টার দিকে তারা দুজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি পাড়েরহাট বাসস্ট্যান্ডে তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর এলাকায় উত্তজেনা বিরাজ করছে।
৫ দিন আগে
সিলেটে দুর্বৃত্তের হামলায় শ্রমিক নেতা নিহত
কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় শিহাব (৪৫) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি সমিলের পাশে এ ঘটনা ঘটে।
শিহাব উদ্দিন রাজাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
আরও পড়ুন: সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই: আমীর খসরু
স্থানীয়রা জানান, রাতে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বলেন, “বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে।”
২৬৯ দিন আগে
দিনাজপুরে শিবিরের সাবেক নেতার উপর দুর্বৃত্তের হামলা
দিনাজপুরের চিরিরবন্দরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতির উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) রাতে হামলার ঘটনা ঘটে। তবে সোমবার দ্বিতীয় দিনেও হামলার কারণ জানতে পারেনি পুলিশ।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও হামলার কারণ এবং জড়িতদের সবার পরিচয় তার কাছে থেকে জানতে পারেনি পুলিশ।
হাবিবুর রহমান হাবিব (৩২) চিরিরবন্দরের অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা কমিটির অফিস সম্পাদক।
জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে তার উপর হামলা চালায় ৮ জনের একটি দুর্বৃত্ত চক্র। এসময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলেও মাথায় হেলমেট থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় পালিয়ে যায় হামলাকারীরা। তাকে রাতেই দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে হামলার পরেই রাস্তার পাশের একটি বাড়িতে লুকানো অবস্থায় আমিনুল ইসলাম নামে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা।
আরও পড়ুন: যশোরে বিএনপি নেতার ওপর বোমা হামলা
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, হামলায় জড়িত সন্দেহে স্থানীয়রা আমিনুল ইসলাম নামে একজনকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসাধীন থাকায় তার কাছে তথ্য পাওয়া যায়নি।
আটক আমিনুল কিছুটা সুস্থ হলে তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে গ্রাম্য বিচার শালিসের জেরে হামলার ঘটনা বলে জানতে পেরেছেন তারা। ওই নেতার পক্ষে মামলার প্রস্তুতি রয়েছে।
৩১৩ দিন আগে
শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
শরীয়তপুরের ভেদরগঞ্জে দুর্বৃত্তের হামলায় ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার (৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের গনি মোল্লার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক মোল্লা ওই এলাকার আবদুল হাই মোল্লার ছেলে। তিনি চরকুমারীয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তদের হামলায় ফারুক মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: পাবনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
৫৬২ দিন আগে
গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে এক অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাতিজা ও তার ভাই।
রবিবার( ৩ মার্চ) দিবাগত রাতে নগরের ভূরুলিয়া এলাকায় নিজ বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
নিহত ইজাফর আলী ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ভাই আজাফর আলী জানান, নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় তিন-চারজন যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তার ভাই ইজাফর আলী ও ভাতিজা ইসমাইলকে জানান।
আরও পড়ুন: কাহালুতে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
এসময় তারা লাঠি সোটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে অভিযুক্ত ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন।
পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন ইজাফর আলী মারা যান।
এ বিষয়ে জিএমপি'র সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, নিহত ইজাফর আলীদের উপর কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়ের করা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটের ৩ রেস্টুরেন্টে দুর্বৃত্তের হামলা, ভাঙচুর
চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় ২ যুবক খুন
৭১৯ দিন আগে
বগুড়ায় দুর্বৃত্তের হামলায় শিক্ষানবীশ আইনজীবীর মৃত্যু
বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় জজ আদালতে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাইনিজ কুড়ালের আঘাতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন শিক্ষানবীশ আইনজীবী আব্দুল বারী ওরফে চানের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত আব্দুল বারী চাঁন ওই এলাকার মৃত কবেজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া জজ আদালতে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: কারাগারে দগ্ধ হয়ে আইনজীবীর মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ
জানা যায়, গত ১ নভেম্বর আব্দুল বারী আদালতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বাসা থেকে প্রায় ৩০০ গজ যাওয়ার পর তিন জন হামলা চালায় তার ওপর। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল বারীকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুমূর্ষু অবস্থায় তাকে আইসিইউতে নেয়া হয়। চারদিন পর সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জমিজমার বিরোধের জেরে আব্দুল বারীর ওপর হামলা চালানোর অভিযোগে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী আব্দুল বারীর স্ত্রী রুনা আক্তার।
বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিবুর হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। লাশ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, হামলার ঘটনায় ওই দিন রাতে একটি মামলা হয়েছে। হামলার কারণ হিসেবে জমিজমার বিরোধকে উল্লেখ করেছেন তিনি।
তিনি জানান, মামলায় পাঁচ জনের নামসহ মোট আট জনকে আসামি করা হয়েছে।
তবে হামলার চারদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু
কুমিল্লার আদালতে মামলার শুনানিকালে আইনজীবীর মৃত্যু
১২০৪ দিন আগে