তুষারঝড়
যুক্তরাষ্ট্রে ফের তুষারঝড়ের সতর্কতা, পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস
দ্রুত শক্তিশালী হয়ে ওঠা একটি তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, বোস্টন ও নিউওয়ার্ক সিটিতে সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে দেশটির পূর্ব উপকূলবাসিরা ভারী তুষারপাত ও ভয়ঙ্কর ঝড়ের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর জানিয়েছে, কয়েক দিন আগে আসন্ন ঝড়টি তুলনামূলক হালকা বলে ধারণা করা হলেও পরবর্তীতে এটির তীব্রতার মূল্যায়ন বাড়ানো হয়েছে।
আবহাওয়া বিভাগ বলেছে, অনেক এলাকায় ১ থেকে ২ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ কারণে লং আইল্যান্ড, কানেকটিকাট, ডেলাওয়্যার, মেরিল্যান্ড, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে তুষারঝড় সতর্কতা জারি করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, নিউওয়ার্ক ও নিউ জার্সির কিছু অংশে বন্যার আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়াবিদ কোডি স্নেল বলেন, ‘ভারী তুষারপাত ও বড় ধরনের প্রভাব নিয়ে আসা উত্তর-পূর্বাঞ্চলীয় ঝড় আমরা প্রায়ই দেখি। তবে এত বড় জনবসতিপূর্ণ অঞ্চলে এ মাত্রার ঝড় কয়েক বছর ধরে দেখা যায়নি।’
তিনি জানান, ঝড়টি স্থানীয় সময় রবিবার সকালে ওয়াশিংটন এলাকার আশপাশে আঘাত হানবে। এরপর ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক সিটির দিকে অগ্রসর হয়ে সন্ধ্যায় বোস্টনে পৌঁছাবে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, কিছু এলাকায় শুরুতে বৃষ্টিপাত দিয়ে ঝড়টি শুরু হতে পারে, পরে তা আরও তীব্র হবে। রাতে সবচেয়ে বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে এবং কিছু এলাকায় কখনও কখনও ঘণ্টায় সর্বোচ্চ ২ ইঞ্চি (৫ সেন্টিমিটার) পর্যন্ত তুষার পড়তে পারে। তবে সোমবার বিকেলের মধ্যে তুষারপাত ধীরে ধীরে কমে আসতে পারে।
তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, ঘণ্টায় ৪০ থেকে ৫৬ কিলোমিটার বেগে স্থায়ী বাতাসসহ এই ঝড়ের মধ্যে ভ্রমণ বিপজ্জনক, এমনকি অসম্ভবও হয়ে পড়তে পারে। তুষারপাতের তীব্রতা ও ঝড়ো বাতাসের কারণে বিচ্ছিন্নভাবে গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার আশঙ্কাও রয়েছে।
এর আগে যখন এই ঝড়কে তুলনামূলক সীমিত প্রভাবের বলে মনে করা হচ্ছিল, সে সময় থেকেই এর জন্য প্রস্তুতি নিতে কর্মকর্তারা দ্রুত তৎপরতা শুরু করেন।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, কয়েক সপ্তাহ আগে বড় তুষারপাত মোকাবিলায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা আরও সম্প্রসারণ করা হবে। তবে সোমবার স্কুল খোলা হবে কি না সে বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মেয়র আরও বলেন, ‘শুক্রবার আমরা ধারণা করছিলাম হয়ত ৩ থেকে ৪ ইঞ্চি তুষারপাত হতে পারে; কিন্তু খুব দ্রুত সেই পূর্বাভাস বদলে গেছে। তাই আমরা হালনাগাদ ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই।’
তিনি জানান, নিউইয়র্ক শহর বাইরে থেকে অতিরিক্ত তুষার পরিষ্কারের সরঞ্জাম এনেছে। যেসব বাসস্টপ ও ক্রসওয়াক পরিষ্কার করা দরকার, সেগুলো চিহ্নিত করতে জিওকোডিং ব্যবহারের পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা করা হয়েছে।
কয়েক সপ্তাহ আগে ওই একই অঞ্চলে আঘাত হানা তুষারঝড়ের বরফ জমাট অবশিষ্টাংশ গলতে শুরু করার মধ্যেই নতুন এই ঝড়টি এগিয়ে আসছে।
নিউ জার্সির কর্মকর্তারা স্থানীয় বাসিন্দা ও ক্যাসিনোয় যাওয়া দর্শনার্থীদের রাস্তায় না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যেসব নিচু এলাকায় বন্যার ঝুঁকি বেশি, সেখানকার বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
শহরের ফায়ার সার্ভিস প্রধান ও জরুরি ব্যবস্থাপনা সমন্বয়ক স্কট ইভান বলেন, ‘এমন প্রায় দুই ডজন রাস্তার নাম বলতে পারি যেখানে আমরা পানি জমবে বলে জানি। তার ওপর তুষারও পড়বে। ফলে দেরি হয়ে যাওয়ার আগে আপনি তা দেখতে পারবেন না, তাই দয়া করে ঘরে থাকুন।’
বৈরী আবহাওয়ার কারণে অনেক গির্জা রবিবারের প্রার্থনা ও অন্যান্য কার্যক্রম বাতিল করেছে। এর ক্ষতিপূরণ বা বিকল্প ব্যবস্থা হিসেবে নিউ জার্সির হাউয়েলে অবস্থিত ‘সেন্ট ভেরোনিকা প্যারিশ’ শনিবার সন্ধ্যায় একটি অতিরিক্ত বিশেষ প্রার্থনার (Mass) আয়োজন করেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে নিহত ১৮
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ফলে বড়দিনের উৎসবে বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা দেখা দিয়েছে।
ঝড়টি অনেকটাই ঘূর্ণিঝড়ের তেজ নিয়ে পূর্ণমাত্রায় নিউইয়র্কের বাফেলো শহরে আঘাত হানে। এতে পুরো এলাকা সাদা চাঁদরে ঢেকে যায়। ফলে জরুরি অভিযান বাঁধার সম্মুখীন হয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রজুড়েই মৃত্যুর সংখ্যা, গাড়ি দুর্ঘটনা, গাছপালা পড়ে যাওয়া এবং ঝড়ের অন্যান্য প্রভাব বৃদ্ধির আশঙ্কা করছেন। বাফেলোতেই অন্তত তিনজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু তুষারঝড়ের কারণে মেডিকেল টিম পৌঁছাতে না পাড়ায় তাদের জরুরি চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: আটলান্টিক কানাডা উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ফিওনা
গভীর তুষার, নিম্ন তাপমাত্রা ও দিনভর বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাফেলোর বাসিন্দাদের শনিবার তাদের ঘর থেকে বের হয়ে উত্তাপ পাওয়া যাবে এমন জায়গা খুঁজতে হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, বাফেলো নায়াগ্রা আন্তর্জাতিক বিমানবন্দর সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে এবং শহরের প্রায় প্রতিটি ফায়ার ট্রাক তুষারে আটকা পড়েছে। আমাদের যতই জরুরি যানবাহন থাকুক না কেন, সেগুলো আমাদের কথামতো কাজ করতে পারবে না।
ভয়াবহ তুষারঝড় ও হিমশীতল ঠাণ্ডায় মেইন থেকে সিয়াটল পর্যন্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। একটি প্রধান বিদ্যুৎ গ্রিড অপারেটর পূর্ব যুক্তরাষ্ট্রজুড়ে ৬৫ মিলিয়ন মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের বিষয় সতর্ক করেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ইয়ান: ফ্লোরিডায় নিহতের সংখ্যা বেড়ে ২৭
হাইতিতে ভূমিকম্পে ১৪শ’র বেশি মৃত্যুর পর এবার ঝড়ের আশঙ্কা
১১৫৫ দিন আগে