বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ সদস্যসহ ৫ বাংলাদেশি নিহত
সৌদি আরবে ওমরাহ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্বজনদের এমন আকস্মিক মৃত্যুর খবর শুনে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতরা হলেন— মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমি (৩০), দুই মেয়ে মোহনা (১৩), ও সুবাহ। তারা উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের অসিম উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাদের আরও একটি মেয়ে ফাইজা আক্তার (১১) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।
এছাড়া একই দুর্ঘটনায় গাড়িচালক একই উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুরের আবুল হোসেন পাটোয়ারীর ছেলে হোসেন মোহাম্মদ জিলানী ওরফে বাবর (৩০) নিহত হন।
মিজানুর রহমানের বড় ভাই বাহারুল আলম বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। ৩ ফেব্রুয়ারি তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে নিয়ে যান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে পুলিশ সার্বিক সহযোগিতা করবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
৫ দিন আগে
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২
মালয়েশিয়ার কুয়ানটানে পূর্ব উপকূল মহাসড়ক (এলপিটি-১) এলাকায় একটি মাল্টিপারপাস গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে তিন বাংলাদেশি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।শুক্রবার (২ আগস্ট) এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— গাড়িচালক সাব্বের হাসান (৩০), যাত্রী জাহিদ হাসান (২১) এবং আব্দুল্লাহ (২৪)। আহত দুই যাত্রী—হাবিব বিশ্বাস (৪৫) ও মনিরাম চন্দ্র বসুকে (৪০) তেংকু আমপুয়ান আফজান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পড়ুন: গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।
২০৩ দিন আগে
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওবাইদুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করেছে ভারতের পুলিশ।
নিহত ওবাইদুর মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গতরাতে মহেশপুর উপজেলার গোপালপর গ্রামে ৭ থেকে ৮ জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত দেড়টার দিকে তারা বিএসএসএফের সামনে পড়ে। সেসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারো বাংলাদেশের ভিতরে চলে আসে। কিন্তু ওবাইদুর রহমানসহ দু’জন আসতে পারেনি। ওবাইদুর রহমানকে বিএসএফ ধরে ফেলে। বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই লাশটি ওবাইদুর রহমানের হতে পারে বলে সূত্র জানিয়েছে। লাশটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি।
স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, খবর পেয়ে তিনি ওবাইদুরের বাড়িতে যান। বাড়িতে সবাই কান্নাকাটি করছেন। তিনি জানান, রাত ১টার দিকে ওপারে গোলগুলির শব্দ শুনেছে গ্রামবাসী। এতে ধারণা করা হচ্ছে ওবাইদুরকে গুলি করে হত্যা করা হয়েছে।
যাদবপুর ইউনিয়নের মেম্বর বাবুল হোসেন জানান, তিনিও সীমান্তের ওপারে গোলাগুলির সংবাদ শুনেছেন। এ ঘটনার পর থেকেই শোনা যাচ্ছে গোপালপুর গ্রামের ওবাইদুর নিখোঁজ রয়েছেন। ওপারে পড়ে থাকা লাশটি ওবাইদুরের হতে পারে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে আছে বলে আমি বিজিবির মাধ্যমে জানতে পেরেছি।
বিজিবির যাদবপুর বিওপির কমান্ডার হাবিলদার মফিজুল ইসলাম জানান, লোকমুখে তিনি এমন খবর পেয়ে সীমান্তে খোঁজ খবর নিচ্ছেন। তবে এখনো কোনো পরিবার তাদের দপ্তরে অভিযোগ করেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, রবিবার সাকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভারতের মধুপর বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে জানিয়েছে, ভারতের সীমানার মধ্যে একটি লাশ পড়ে আছে। সেটা বাংলাদেশি না ভারতীয় বোঝা যাচ্ছে না। ভারতের বাগদা থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে গত ৮ এপ্রিল ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে ইছামিত নদীতে ফেলে দেয় বিএসএফ। ১৯ দিন পার হলেও তার লাশ এখনো বিএসএফ ফেরৎ দেয়নি। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
ওয়াসিমের ভাই মেহেদী হাসান দাবি করেন, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ ফিরে আসলেও তার ভাই বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। বিজিবি লাশ ফেরৎ চাইলেও ভিসা ও আইনি জটিলতার কারণে ১৯ দিনেও লাশ ফেরৎ পায়নি পরিবার।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
ভারতীয় পুলিশ বিজিবিকে উপযুক্ত প্রমাণ দিয়ে লাশ নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু ভারতে গিয়ে লাশ শনাক্ত করার সক্ষমতা ওয়াসিমের পরিবারের নেই বলে জানা গেছে।
৩০০ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার ভোরে লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার লোহাকুচি এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিজিবি জানায়, মঙ্গলবার গভীর রাতে নুরুলসহ আরও কয়েকজন লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলারের কাছে ছিলেন। ভারতের সিতাই থানার ৭৮বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে সঙ্গীরা রাতের অন্ধকারে তার লাশ নিয়ে আসে। খবর পেয়ে উপজেলার গোড়ল একালার তদন্ত কেন্দ্রের কর্তব্যরত পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।লালমনিরহাট ১৫বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
৬০৫ দিন আগে
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৯ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
আরও পড়ুন: পুটখালী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল করিম বলেন, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছেন। তার লাশ কাটাতার সংলগ্ন এলাকায় রয়েছে।
আনোয়ার হোসেন ভারতীয় সীমান্তে অবৈধভাবে চিনি আনতে গিয়েছিলেন বলেও চেয়ারম্যান আবদুল করিম জানান।
এদিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পতাকা বৈঠকের মাধ্যম লাশ হস্তান্তরের বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
৬২২ দিন আগে
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রোকনপুর সীমান্তে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সাইফুল ইসলাম রোকনপুর নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গরু আনার জন্য মঙ্গলবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় সাইফুলসহ কয়েকজন। এ সময় ইটাঘাটা বিওপির টহলরত বিএসএফ সদস্যদের ছোঁড়া গুলিতে সাইফুল নিহত হয়।
তিনি আরও বলেন, সাইফুলে লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, স্থানীয় জন প্রতিানিধিদের মাধ্যমে বিএসএফের গুলিতে সাইফুলের নিহতের বিষয়টি জেনেছি।
তিনি আরও বলেন, সাইফুলে লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।
এদিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে যোগায়োগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর বকশীবাজারে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় এসবির কর্মচারী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৬৮৯ দিন আগে
নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় তদন্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুইন্স এলাকায় নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এ বিষয়ে ড. হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সঙ্গে কথা বলে বোঝা যায় যে, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এট অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের 'অতিরিক্ত প্রতিক্রিয়া' বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। খুব শিগগিরই আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি।’
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর: পররাষ্ট্রমন্ত্রী
তিনি জানান, বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন। তাদের ওপর জলদস্যুরা কোনো নির্যাতন করছে না।
বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে আছেন। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সব সামরিক সদস্যকে খুব শিগগিরই নৌপথে ফেরত পাঠানো হবে।
আরও পড়ুন: ইসরায়েলির পুরস্কার নিয়ে গণহত্যার পক্ষ নিয়েছেন ড. ইউনূস: পররাষ্ট্রমন্ত্রী
৬৯৩ দিন আগে
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার(৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সীমান্ত পিলার ৯১৩/৪ এস- এর কাছে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীর বকশীবাজারে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় এসবির কর্মচারী নিহত
নিহত মুরুলী উত্তর বালাপাড়া এলাকার সুশীল গীদালে ছেলে। আর আহতরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে ৭৫- চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দলের ২-৩ রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই মুরুলীর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিবাগত রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। লাশ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৭
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
৬৯৩ দিন আগে
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান (৪০) উপজেলার রত্মাই সীমান্ত এলাকার তসলিম উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকায় নুরুজামানকে গুলি করে ভারতের উত্তর দিনাজপুর জেলার ১৫২ নম্বর ব্যাটালিয়নের সোনামতী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে নিহত হন তিনি।অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে পলিটেকনিকের ছাত্র নিহত, আহত ২
আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু বলেন, নুরুজ্জামান একজন গরু ব্যবসায়ী ছিলেন।
বিএসএফ নিহত নুরুজ্জামানের লাশ ভারতের সোনামতি ক্যাম্পে নিয়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে, সোমবার বিকালে বিজিবি-বিএসএপ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।
আরও পড়ুন: ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
৮৫২ দিন আগে
লিবিয়ায় ‘ড্যানিয়েলের’ আঘাতে ৬ বাংলাদেশি নিহত
লিবিয়ায় সম্প্রতি ড্যানিয়েল ঝড় ও বন্যায় অন্তত ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- রাজবাড়ীর শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শিহাব। তবে নিহত বাকি দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: মান্দায় তিন বাহনের সংঘর্ষে নিহত ২
এছাড়া আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঝড় ড্যানিয়েল ও বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের মানুষের কাছে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিচ্ছে সরকার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার প্রেসিডেন্টের বিশ্বের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া বর্তমানে আরও পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বালুর স্তূপ ধসে নিহত ৩
৮৯১ দিন আগে