বিভাগীয় কমিশনার
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে ব্যবস্থা: রাজশাহী বিভাগীয় কমিশনার
কোনো ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ৫ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত হয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী বিভাগের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার এ কথা বলেন।
ড. বজলুর রশীদ বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনভাবে মোতায়েন করেছি ও প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করছি, তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কম।
তিনি জানান, রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসনে ভোটার এক কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৯৬ জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ১ হাজার ৭৬৭টি গুরুত্বপূর্ণ। নির্বাচনে রাজশাহী বিভাগজুড়ে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন মোট ১ লাখ ৪ হাজার ৬৬ জন সদস্য যার মধ্যে রয়েছেন ১০ হাজার সেনাসদস্য, বিজিবি ৪ হাজার ১২৩ সদস্য, রেঞ্জ পুলিশের ১৩ হাজার ৭৯৬ সদস্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৪০৫ সদস্য, স্পেশাল ইন্টারভেনশন ফোর্সের (সাবেক র্যাব) ১ হাজার ৬ জন এবং ৭২ হাজার ৭৩৬ জন আনসার। প্রতি আসনে গড়ে ২ হাজার ৬৬৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অপ্রীতিকর ঘটনা রোধে ৫ হাজার ২৬৬টি কেন্দ্রে সিসি টিভি এবং ২ হাজার ৩১৮টি বডি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
১০ দিন আগে
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ২ জুলাই বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার পদে রদবদল আনে সরকার।
আরও পড়ুন: জনপ্রশাসনের উপসচিব বাধ্যতামূলক অবসরে
নতুন অফিস সূচি ‘স্থায়ী নয়’: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান
৯৬১ দিন আগে