নিষিদ্ধ জঙ্গি সংগঠন
লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা
লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাটের আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার হাসান আলী (২৩) ও একই এলাকার আসমত আলী লাল্টু (২৫)। কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- ওই এলাকার সফিউল আলম সাদ্দাম (২২), আবু নাঈম (২৫) ও আলী হোসেন (২০)।
এদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১০ ব্যক্তি পাঁচ দিনের রিমান্ডে
লালমনিরহাট আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুসা আলম জানান, ২০১৯ সালে ৩০ অক্টোবর কালীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে হাসান ও আসমতের কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও টিগারযুক্ত একটি ম্যাগজিন ও দু’টি গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের নামে ৩১ অক্টোবর কালীগঞ্জ থানায় একটি মামলা করে র্যাব। সেই মামলায় পাঁচজনের নামে অভিযোগপত্রও দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা।
মামলাটির দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।
আরও পড়ুন: জঙ্গি সন্দেহে খুলনায় আটক ১১
১৩৬২ দিন আগে
নীলফামারীতে ‘জেএমবি সদস্য’ সন্দেহে গ্রেপ্তার ২
নীলফামারী থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার জেলার সদর থানাধীন দক্ষিণ সুটিপাড়া গ্রামে অভিযান এন্টি টেররিজম ইউনিটের(এটিইউ) একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নীলফামারী জেলার মো.আনোয়ার হোসেন ওরফে আপেল (২৬) ও মো. হাফিজুল ইসলাম (৩০)।
আরও পড়ুন: জেএমবির খুলনা বিভাগীয় প্রধানের ২০ বছরের কারাদণ্ড
মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম সোমবার ভোরে জেলার সুতিপাড়া গ্রাম ও উত্তরা ইপিজেড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, তিনটি সিম কার্ড, উগ্রবাদী বই এবং বেশ কয়েকটি লিফলেট পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন
১৪২৫ দিন আগে
খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার
মহানগরীর ফুলবাড়িগেট এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
২২০৭ দিন আগে