মৃত্যুবরণ
জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদের ইন্তেকাল
পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
আজ দুপুর আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।
দুপুর ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিনিটি প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
সেলিম সামাদ ছিলেন একজন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক, পেশাদার লেখক, গবেষক এবং গণমাধ্যম অধিকাররক্ষা কর্মী।
তিনি ইংরেজি দৈনিক ‘দ্য নিউজ টাইমস’, ‘বাংলাদেশ অবজারভার’ এবং ‘দ্য এশিয়ান এজ’-এর বিশেষ সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
তার লেখা নিবন্ধসমূহ বিশ্বখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন, ভারতের ‘ইন্ডিয়া টুডে’ ও ‘আউটলুক’ ম্যাগাজিন এবং পাকিস্তানের ‘সাউথ এশিয়া’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
এ ছাড়াও তিনি ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউ, হেলথ অ্যানালিটিক এশিয়া, নিউ ইয়র্ক এডিটোরিয়াল এবং প্রেসেনজা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সিতে নিয়মিত কলাম লিখতেন।
তিনি বাংলাদেশের মফস্বল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি কাঠমান্ডু (নেপাল), করাচি (পাকিস্তান), ঢাকা (বাংলাদেশ) এবং কলম্বোতে (শ্রীলঙ্কা) দক্ষিণ এশীয় সাংবাদিকদের জন্য পরিবেশ ও উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছেন।
মার্কিন অলাভজনক সংস্থা একাডেমি ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট (এইডি), এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি), বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট ফোরাম (বিএমএসএফ) এবং ফোরাম অব এনভায়রনমেন্টাল জার্নালিস্টস অব বাংলাদেশ (এফইজেবি)-এর গণমাধ্যম বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীও যেন মারা না যায়: উপদেষ্টা হাসান আরিফ
দেশে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত বছর এই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন রোগী মৃত্যুবরণ করেন। আজ মৃতের সংখ্যা একজন। এতে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য হবে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন রোগীও যেন মারা না যায়।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা নেই: রাজনাথের মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা
রবিবার সচিবালয়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ডেঙ্গু যাতে না বাড়ে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসা ও সচেতনতার ওপর জোর দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে প্রতি শুক্রবার মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণা চালানো হবে।
আরও পড়ুন: ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে: উপদেষ্টা
তিনি বলেন, উন্নত দেশের ন্যায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম নেওয়া হবে। ডেঙ্গুবিষয়ক সচেতনতা বাড়াতে বিভিন্ন সংস্কৃতি কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।
আরও পড়ুন: সমন্বয়কদের প্রত্যাশা বাস্তবায়ন করবে উপদেষ্টা পরিষদ: উপদেষ্টা
৫৩১ দিন আগে