আওয়ামী লীগ
হবিগঞ্জ জেলা আ.লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও স্লোগান
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধ্বংসপ্রাপ্ত কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ভিডিওটি নতুন নাকি পুরোনো তা যাচাইয়ের কথা জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট আন্দোলনকারীরা শহরের টাউন হল রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পুড়িয়ে দেওয়া কার্যালয়ের সামনে কয়েকজন যুবক ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে’, ‘রাজপথ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল এবং কয়েকজনের মুখ ঢাকা ছিল।
ওই সময় একজন বক্তা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ থেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় নেতাকর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।’
অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দুটি ভিডিও ও দুটি ছবি ফেসবুকে প্রকাশ করে দাবি করেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং হবিগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগ, জেলা ও সদর উপজেলা যুবলীগ, জেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এবং তৃণমূল নেতা-কর্মীদের উপস্থিতিতে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যালয়টি পুনরায় নেতা-কর্মীদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে একটি জাতীয় ও একটি দলীয় পতাকা টানানো রয়েছে। তবে স্থানীয় কয়েকজন জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন বলেন, আমরা মাত্র ভিডিওটি দেখেছি। ঘটনাটি আজকের নাকি পুরোনো, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বলা যাবে।
৩ দিন আগে
ভারতে পালানোর সময় হত্যা মামলার আসামি দুই ভাই বেনাপোলে গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি আপন দুই ভাই সাদিকুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমানকে (৩২) ভারত পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদিকুর রহমান শামিম ও সাজিদুর হালুরগাঁন এলাকার জালাল উদ্দিনের ছেলে।
শামিম হোসেন বলেন, তারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পারিবারিক মারামারির একটি মামলা রয়েছে তাদের নামে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তার দুই ভাই বেনাপোল ইমিগ্রেশন ডেস্কে তাদের পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের সময় তাদের নামে হত্যা মামলা পাওয়া যায়। এছাড়া কালো তালিকায় তাদের দুই ভাইয়েরই নাম রয়েছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলা থেকে আসা দুই ভাইকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করে আসামিদের তাদের কাছে হস্তান্তর করা হবে।
৩ দিন আগে
নাটোরে এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, ২ কর্মী আহত
নাটোরের সিংড়ায় এনসিপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও ২ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রামে এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনি ক্যাম্পে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলির মেম্বারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি কর্মীরাও জলির মেম্বারের সঙ্গে যোগ দিয়ে এনসিপির কর্মীদের পিটিয়ে তাদের নির্বাচনি কার্যালয়ের চেয়ার ভাঙচুর করে।
এনসিপি কর্মী আশিক রহমান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও বিএনপি নেতা-কর্মীরা এই হামলা চালায়।
স্থানীয় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জানান, এনসিপি কর্মীরা নিজেরাই নিজেদের অফিসের চেয়ার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহাদ ও সুলতান নামে আহত ২ এনসিপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। তদন্তের পর সঠিক তথ্য নিশ্চিত করা যাবে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
১৯ দিন আগে
লালমনিরহাটে ইউপি সদস্যসহ আ.লীগের ৬১ জনের বিএনপিতে যোগদান
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৬১ জন বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালিগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালিগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
৪৪ দিন আগে
গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে তারা সাধারণ পথচারীর ছদ্মবেশে হকি স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন।
তিনি আরও বলেন, শুরুতে সাধারণ স্লোগান দিলেও হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে এবং তিনজনকে আটক করে।
তিনি আরও জানান, পুলিশের কাছে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল। তবে সাধারণ নাগরিক সেজে মিছিলটি হঠাৎ করে শুরু হওয়ায় প্রাথমিকভাবে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: কুমিল্লা-৯ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বিএনপির মশাল মিছিল
মিজানুর রহমান আরও জানান, আটক ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ, যুবলীগ নাকি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত—এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১৮০ দিন আগে
আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। তাছাড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।
আরও পড়ুন: রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের গণকবর রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আওয়ামী লীগের গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ ও গোপন প্রশিক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, সবাইকেই আইনের আওতায় আনা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে তাদেরও ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি বলেন, এটা তদন্তের বিষয়। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আমি সবসময়ই বলে আসছি—আমাদের সাংবাদিকরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।
২০৩ দিন আগে
প্রশাসনে স্বৈরাচারের অনুগতরা দেশ চালানোর চেষ্টা করছে: আব্দুস সালাম
যারা আওয়ামী লীগ ও বিএনপিকে এক করতে চায়, তারাই দেশের ষড়যন্ত্রকারী, তারাই ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচরের অনুগতরাই দেশ চালানোর চেষ্টা করছে। তাদের দায়িত্বে রেখে গণতান্ত্রিক সরকার আসবে না।
শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনো জনগণ ভোটাধিকার ফিরে পায়নি।’
তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বিতাড়িত হলেও প্রশাসনে তার অনুগতরা এখনো দেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন জায়গায় বসে দেশ চালানোর চেষ্টা করছে। আমরা প্রথম থেকেই বলছি, তাদের এভাবে রেখে এ সরকার সফল হবে না। এদের দায়িত্বে রেখে একটি গণতান্ত্রিক সরকার আসবে—সেটি চিন্তা করা যায় না। সারা দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করে তারা প্রমাণ করতে চাচ্ছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। এটি একটি ষড়যন্ত্র।’
আরও পড়ুন: জনগণের প্রতি যাদের আস্থা নাই তারাই ভোটে ভয় পায়: আব্দুস সালাম
অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, ‘আগে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির ভয়ে ভোট দিত না। ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর যখন দেশের জনগণ, এমনকি সব রাজনৈতিক দল বলে—নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তখন বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, সেজন্য ভোট দেওয়া যাবে না। স্বৈরাচার শেখ হাসিনার চিন্তা আর এখনকার চিন্তার মধ্যে কোনো পার্থক্য নেই।’
তিনি বলেন, ‘আপনারা দেশ চালাতে পারলে সীমান্ত রক্ষা, অনুপ্রবেশ ঠেকানো, বাংলাদেশের অর্থনীতিকে চাঙা, বেকার সমস্যা সমাধান করতে পারতেন। কিন্তু আপনারা ঢাকা শহরের ট্রাফিক সমস্যা সমাধান করতে পারেন না—দেশ চালাবেন কীভাবে?’
আব্দুস সালাম বলেন, ‘জিয়াউর রহমানের জন্মই হয়েছিল আধিপত্যবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হাজার চেষ্টা করেও কেউ বিএনপিকে হারাতে পারেনি, এখনো পারবে না। দেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পার্লামেন্ট করতে হবে। গণতন্ত্র জনগণ ও রাজনীতিবিদদের হাতে দিতে হবে। এ সরকারের সফলতা তখনই, যতক্ষণ না একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর বিএনপি রাজনীতির মাঠে আন্দোলন-সংগ্রাম করেছে, এখনো করছে। গণতন্ত্রের জন্য বিএনপির অনেক নেতাকর্মী গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে। তারপরও আমরা ধৈর্য ধরে আছি। আজকে অনেকেই আওয়ামী লীগ ও বিএনপিকে মিলাতে চান। বিএনপি আর আওয়ামী লীগ এক নয়। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেখানে বিএনপি সফল হয়েছে।’
নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘কারো কারণে দলের দুর্নাম হয়—এমন কাজ করবে না। যারা অন্যায়-অপকর্ম করছে, তাদের ছাড় দেওয়া হচ্ছে না। দল থেকে বহিষ্কার করা হচ্ছে। দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের আবারও আন্দোলন করতে হবে। আন্দোলনের পাশাপাশি নির্বাচনে জিততেও হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি ধানের শীষ প্রতীক পাবেন, আমরা তার। নওগাঁয় প্রত্যেকটা সিটে ধানের শীষের প্রার্থীকে জেতাতে হবে।’
এর আগে বিকেল ৪টার দিকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এম. এ. মতিন, সাবেক আহ্বায়ক নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি: আব্দুস সালাম
কাউন্সিলের আগে সভাপতি পদে এম. এ. মতিন এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সামসুল আলম বাদল ও বিশ্বজিৎ সরকার। ১৪টি ইউনিয়নের মধ্যে ৯৯৪ জন কাউন্সিলরের মধ্যে ৯৩০ জন ভোট দেন।
২১৭ দিন আগে
মানিকগঞ্জে আ.লীগ নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও
মানিকগঞ্জের সাটুরিয়ার গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতা-কর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যার পর থানা চত্ত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী ও পরিবারের সদস্যসহ ৪০ থেকে ৫০ জন।
আরও পড়ুন: মানিকগঞ্জের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
সোমবার রাতে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
২২৮ দিন আগে
নির্বাচনের সঙ্গে সংস্কার ও আ.লীগের বিচার মেলানোর সুযোগ নেই: বিএনপি
নির্বাচনের সঙ্গে সংস্কার ও আওয়ামী লীগের অপরাধের বিচার মেলানোর কোনো যৌক্তকতা নেই বলে দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচনের পর ক্ষমতায় গেলে বিএনপিই এসব করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার বলেও দাবি করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তারা এসব মন্তব্য করেন। এছাড়া ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার প্রতিও জোর দিয়েছে বিএনপি।
সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো হেলাফেলা চলবে না। সংস্কার এবং বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নাই। বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। সবার আগে খালেদা জিয়া জাতির সামনে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন।’
‘দুই বছর আগে বিএনপিই ২৭ দফা সংস্কারের দাবি জানিয়েছে। গুরুত্বপূর্ণ সংস্কারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। ঐকমত্য কমিশনের মাধ্যমে এ সংস্কার হবে না,’ যোগ করেন তিনি।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে খসরু বলেন, ‘শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন আপসহীন, আর তারেক রহমান তার নিরলস কাজের মাধ্যমে এই আন্দোলনে স্বৈরাচার পতনের পথ খুলে দিয়েছেন।’
‘বিএনপির মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করেনি, বিএনপির নেতাকর্মীদের মতো এতটা ক্ষতিগ্রস্থ কেউ হয়নি। আওয়ামী লীগের বিচার যদি করতে হয়, সেই বিচার বিএনপি করবে।’
আরও পড়ুন: নির্বাচন পিছিয়ে দিতে টালবাহানা শুরু হয়েছে: তারেক রহমান
এ সময়ে নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয়, সেই অপরাধ বিএনপি বারবার করতে পারবে।’
‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে। দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।’
অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছিল দেশের মানুষের আস্থা এবং আকাঙ্ক্ষার সরকার। কিন্তু এই নয় মাসে সরকার থেকে অবজ্ঞা ছাড়া আমরা আর কিছু পাইনি। সরকার দেশের মানুষকে অবজ্ঞা করছে। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। যারা সরকারে আছেন, তাদের ৯০ ভাগই এ দেশের নাগরিক না।’
‘নয় মাসে যে সংস্কার সরকার করতে পারেনি; নয় বছরেও—এমনকি নব্বই বছর সময় দিলেও তারা পারবেন না। সরকারে এখন উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে করে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে—তার থেকে দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে,’ বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করছে। না হলে সংস্কার আর বিচারের সঙ্গে নির্বাচন মেলানোর কোনো কারণ দেখি না। এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা ছিল। সরকার জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
২৬৯ দিন আগে
ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশে সবার আগে প্রয়োজন জাতীয় ঐকমত্য: সালাহউদ্দিন আহমেদ
আওয়ামী লীগ গত ১৬ বছরে সকল সেক্টরকে ধবংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশটিকে ধ্বংস করে গেছে। তারা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল খাতকে ধ্বংস করে গেছে। এর থেকে উত্তরণ করতে হবে। দেশ গঠনে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় ঐকমত্য গঠন করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (১৬ মে) বিকালে খুলনা প্রেসক্লাবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে প্রহসন মূলক নির্বচন করে সরকার গঠন করে ফ্যাসিবাদ কায়েম করে। গণতন্ত্র হত্যা করে। মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। সংবিধানকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করেছে। দুর্নীতি ছিল তাদের মূলমন্ত্র।
তিনি আরও বলেন, দুর্নীতি করে যে টাকা পাচার করেছে, তার অর্ধেক টাকা দিয়ে শিক্ষা খাতে বর্তমানে যে বাজেট তার দুইগুণ আর স্বাস্থ্য খাতে তিনগুণ করা যায়।
বিএনপি নেতা বলেন, হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গত ১৬ বছরে বিএনপিসহ বিরোধী দলগুলোর অসংখ্যা নেতাকর্মী গুম, খুন ও নির্যাতন ভোগ করেছে।
আরও পড়ুন: কোনো দলের স্বার্থে নির্বাচন বিলম্বিত করা উচিত নয়: বিএনপি নেতা নজরুল
সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্রের হত্যার ইতিহাস, দুর্নীতির ইতিহাস ও টাকা পাচারের ইতিহাস।
তিনি বলেন, দেশে সকল স্তরে সংস্কার প্রয়োজন। এই জন্য আমরা আগে থেকেই ৩১ দফা দিয়েছি। এই ৩১ দফা একটি মহাকাব্য। আমরা চাই নির্বাচনের মাধ্যমে দেশের শাসনভার পেলে জাতীয় ঐকমত্য সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন করব।
সেমিনারে আন্দালিব রহমান পার্থ, ড. তৌফিক জোয়ার্দার, শাহীন চৌধুরী, ডা. সায়েম মোহাম্মদ, অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার প্রমুখ বক্তব্য দেন।
২৮১ দিন আগে